অংশগ্রহণের বয়সসীমা
সকল ইভেন্ট (বালক ও বালিকা): ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রী।
জন্ম তারিখ ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬ এর মধ্যে হতে হবে।
♟শুধুমাত্র দাবা ইভেন্ট: ৮ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রী।
জন্ম তারিখ ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে হতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
সকল আবেদনকারীর জন্য (কমন):
- অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ
- শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
মাধ্যমিক স্কুলের (৬ষ্ঠ–৮ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত:
- ৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড
- স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি (টাট লিস্ট)
প্রাথমিক স্কুলের (৫ম শ্রেণি পর্যন্ত) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত:
- সর্বশেষ (পূর্ববর্তী বছরের) বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি
- প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র
রেজিস্ট্রেশনের সময়
রেজিস্ট্রেশন চলবে ০১ জুলাই ২০২৬ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।